
নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নুর পিতা এবং বালিকান্দি আটপাড়া গ্রামের প্রবীণ শালিসি ব্যক্তিত্ব মো. নছির মিয়ার (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এক যৌথ শোক বিবৃতিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, মরহুম নছির মিয়া এলাকায় একজন অত্যন্ত সম্মানিত ও ন্যায়পরায়ণ শালিসি ব্যক্তিত্ব ছিলেন। সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।
Try this — create your own ai girlfriend for AI chat