1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক  সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহবদয়ক আবুল হোসেন ডালিম।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এ সময় সফল চাষী জসিম উদ্দিন সংসদ সদস্যের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট