1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে সরকারি রাস্তার মাটি ভরাটে অনিয়মের অভিযোগ তদন্ত চলাকালে ইউপি মেম্বারের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রানীগঞ্জ  ইউনিয়নের স্বজনশ্রী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক টিআর ও কাবিখাসহ বিভিন্ন খাতের বরাদ্দ দিয়ে বাঘময়না গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ পান রানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার তেরা মিয়া। কাজের শুরু থেকেই অনিয়মের প্রতিবাদ জানিয়ে আসছিলেন এলাকার সচেতন বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় অনিয়ম প্রতিকারে গ্রামবাসীর পক্ষে বাঘময়না গ্রামের জাকির হোসেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইসলাম উদ্দিনের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য ইউএনও জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলীকে ঘটনাস্থলে পাঠান। পিআইওর উপস্থিতি ও তদন্ত চলাকালে অনিয়মের বিষয়ে কথা বলা নিয়ে মেম্বার তেরা মিয়া ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের মিলাদুর রহমানের তর্কাতর্কি হয়। একপর্যায়ে মেম্বারের লোকজন হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে মিলাদুর রহমান গুরুতর আহত হন।

আহত মিলাদুর রহমানকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর বাঘময়না ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলাকালে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে একজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino