1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জমি সংক্রান্ত বিরোধের গণশুনানি শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ আগস্ট)  বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভাধীন  ইসহাকপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে সিলেট সদর থানার উত্তর বালুচর এলাকায় বসবাসকারী হাজী জিলু মিয়া এবং একই গ্রামের মৃত আবদুস কুদ্দুসের স্ত্রী আঙ্গুরা বেগমদের মধ্যে বসতবাড়ির সামনের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে জিলু মিয়ার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ইউএনও কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে বের হয়েই উভয় পক্ষের লোকজন তর্কাতর্কিতে লিপ্ত হয়। তর্কের এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হাজী জিলু মিয়া, আবদুল হান্নান, ইকবাল ও লিলু মিয়া আহত হন। তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। আমার কার্যালয়ে পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

এদিকে ঘটনার পর সন্ধ্যার দিকে ইসহাকপুর গ্রামের মোঃ গুলবার মিয়া বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা গ্রহণ করেননি বলে অভিযোগ ওঠে।

তবে অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,  এ ব্যাপারে আমার কিছু করার নেই, বিষয়টি ইউএনও মহোদয় দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino