
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে শতবর্ষীয় ঐতিহ্যবাহী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস মাঠে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৪ আগস্ট) দুপুরে।
অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে প্রচণ্ড রোদের মধ্যে খেলোয়াড়রা অংশ নেন। তীব্র গরমে খেলোয়াড়দের ক্লান্তি ও ঘামে ভিজে যাওয়ার বিষয়টি লক্ষ্য করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদের অর্থায়নে অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
পানি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক গোবিন্দ দেব, বিপ্লব দেবনাথ, মোঃ মাহবুব ও মোঃ সুজন মিয়া প্রমুখ। মাধ্যমিক পর্যায়ের প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রান্ত রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ্ ফুজায়েল আহমদ সত্য ও ন্যায়ের প্রতি সর্বদা অবিচল। তাঁর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি শিক্ষা,সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন।
বক্তারা আরও বলেন,শাহ্ ফুজায়েল আহমদের পিতা মরহুম শাহ আব্দুর রকিব মাস্টার ছিলেন জগন্নাথপুরের একজন গুণী শিক্ষক এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব।
প্রস্তুতিমূলক ম্যাচে পানি বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত শিক্ষক, সাংবাদিক উপস্থিত স্থানীয়রা।
Try this — create your own ai girlfriend for AI chat