1. live@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক সুনু’র উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন শাহ্ ওয়ালিউল্লাহ (রহ.) নূরানী একাডেমী’র তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন জগন্নাথপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট এর ২০তম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জগন্নাথপুর সাংবাদিক সুনু’র উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়টির অভিভাবক কমিটির সভাপতি ও জগন্নাথপুরের বিশিষ্ট সাংবাদিক  সানোয়ার হাসান সুনুর ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

রোপণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নারিকেল,সুপারি, আম, কাঁঠাল ও কৃষ্ণচূড়া। এছাড়াও আরও বেশ কিছু ফলদ ও শোভাবর্ধনকারী প্রজাতির চারা লাগানো হয়েছে।

চারা রোপণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার সরকার ও সাদ্দাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক সিপন, পৌর বিএনপি নেতা মঈন উদ্দিন ও শেখ রুপন আলী।

এসময় সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করতে তার এ ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, এর আগেও সানোয়ার হাসান সুনুর উদ্যোগে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট