1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে ও নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে ১ জন নিহতের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না- তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মঙ্গলবার মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। হত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের দু’ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষ ফেসবুকে পোস্ট করার জেরে মঙ্গলবার বিকেলে ৩ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে বৃদ্ধ সুজাত মিয়া নিহত হন। আহত হন উভয় পক্ষের ৪০ জন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট