1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথপুর থানা পুলিশের এক সফল অভিযানে মাদক মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে পৌরসভার হবিবপুর আশিঘর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আশিঘর (হবিবপুর) গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল করিম (২৯), মৃত আব্দুল লতিফের ছেলে আবু তাহের (৩৮), মৃত আব্দুল মুসলিমের ছেলে মোহাম্মদ আলী (৪৮) এবং একই ওয়ার্ডের জালালপুর গ্রামের আরব আলীর ছেলে কাওছার আলম (৩৪)।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-৯, জি আর নং-৯৬) দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন)  দুপুরে সুনামগঞ্জ  আদালতে সোপর্দ করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা এই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট