1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়, ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ: ফলাফল বাতিলের দাবি জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের লাশ উদ্ধার জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন pinco-da ödəniş üsulları – sürət və təhlükəsizlik 1win gələcəkdə Azərbaycanda necə inkişaf edəcək mostbet bonusları necə işləyir – sadə izah জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়, ফেল ১৩৬১ শিক্ষার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি ও সমমানের ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। মোট অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশই উত্তীর্ণ হতে পারেনি। উপজেলায় মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৬১ জনে। সার্বিকভাবে এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৫৩.৬৮ শতাংশ এবং মাদরাসায় পাসের হার ৪৬.৮২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২,৮১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১,৪৪৯ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছে ১,৩৬১ জন।

উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১,৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১,০১৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৭৪ জন শিক্ষার্থী। স্কুল পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। অপরদিকে ১৮টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৪১৪ জন। মাদরাসা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।

কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৭০ জন পাস করলেও অকৃতকার্য হয়েছে ৭৩ জন। কারিগরি বিভাগ থেকেও ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এই ফলাফলের বিষয়ে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে বিদ্যমান ভুলত্রুটিগুলো কাটিয়ে উঠে আগামীতে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট