1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রবাসে থাকলেও ভুলে যাননি নিজের শিকড়। দেশের উন্নয়ন, এলাকার অগ্রগতি আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন গ্রেটার শ্রীরামসি এনআরবির তিন জন সমাজ সেবক।

গ্রেটার শ্রীরামসি এনআরবির নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো দেশে ফিরেছেন সংগঠনটির তিন শীর্ষ নেতা। তাদের দেশে আগমনকে ঘিরে শ্রীরামশীতে দেখা দিয়েছে আনন্দ ও উৎসবের আমেজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গ্রেটার শ্রীরামসি এনআরবির চেয়ারম্যান দরছ মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও কোষাধ্যক্ষ সালা উদ্দিন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর এটিই তাদের প্রথম দেশে আগমন। প্রবাসে থাকাকালে তারা শ্রীরামসির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার পাশাপাশি, অতীতেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানান স্থানীয়রা।

তাদের দেশে ফেরার খবরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীরামসি গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রবাসী তিন জনকে।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রেটার শ্রীরামসি এনআরবির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুবুল হক শেরীন, তাহের চৌধুরী, সমাজসেবক দুলাল মিয়া, ফরহাদ চৌধুরী, আব্দুল কুদ্দুস, নুনু মিয়া, আব্বাছ মিয়া, জাহেদ আহমদ, জয়নাল হুসেইন, তাসলিমুল হক জুমন, আলী আহমেদ, শিপন আহমদ, হাসান মিয়া ও জাহিদুর রহমান শামীমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে শ্রীরামসি যুবসমাজের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গ্রেটার শ্রীরামসি এনআরবির চেয়ারম্যান দরছ মিয়ার বাড়িতে তিন প্রবাসী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে তারা স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার প্রসারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

শ্রীরামসির তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং গ্রামের উন্নয়নে ভূমিকা রাখার কারণে স্থানীয়দের মাঝেও রয়েছে তাদের নিয়ে আগ্রহ ও প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক আব্বাছ মিয়া, শ্রীরামসি হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আনোয়ার আলীসহ যুবসমাজের জাহেদ মিয়া, আনাসউর রহমান আনাস, পারভেজ তালুকদার, ফাহমিদুল ইসলাম তুহিন, আফজল মিয়া, আলী আহমদ, হায়দার আলী, নাজিম উদ্দিন, তাসিন কামালী, কাউছার আহমদ, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান শামীম, শিপন আহমদ, শান্ত, রাব্বি, হাসান মিয়া, তুফায়েল আহমদ, মাহফুজ ও সামিসহ অনেকে।

প্রবাসে থেকেও জন্মভূমির প্রতি দায়বদ্ধতা—আর সেই দায়বদ্ধতা থেকেই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে দেশে ফিরেছেন গ্রেটার শ্রীরামসি এনআরবির নেতৃবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসী এই সংগঠনের নেতৃবৃন্দ শ্রীরামশীর উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।- বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino