1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস জগন্নাথপুর ইসলামী ব্যাংকে টাকা উধাওয়ের খবরটি নিছক গুঞ্জন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে গ্রাহককে টাকা ফেরত দিল কর্তৃপক্ষ রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন জগন্নাথপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Mosbet yükle onlayn kazino oynamaq – etibarlı oyun platforması Mostbet Aviator oyunu onlayn kazino oynamaq üçün ən yaxşı platformadır কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 1Win onlayn kazino oynamaq – Rəsmi saytda qeydiyyat və uduşlar সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Zoccer Casino Promo Code: Online-Casino spielen mit Bonus für deutsche Spieler

২৮ মে ঢাকায় যুবদলের সমাবেশ সফল করতে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতিমুলক সভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ইং. ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষে

জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ঘটিকায় জগন্নাথপুর বিএনপির কার্যালয়ে  জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন (সাবেক চেয়ারম্যান)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস।

বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক লুতফুর রহমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমেদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বশির মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক  আবুল হোসেন রাব্বি  প্রমুখ।

প্রস্তুতিমুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনা অংশ গ্রহণ করেন-  জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের সদস্যবৃন্দ, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,  পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ  সম্পাদক, সাংগঠনিক সম্পাদক।

প্রস্তুতিমুলত সভার শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন-  জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন,  তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ইং. ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করতে জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের সকল নেতাকর্মীবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদলের সকল ইউনিটের নেতাকর্মী কে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ যোগদান করে সমাবেশ কে সফল করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস বলেন,  দেশে একটা অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কে মোকাবিলা করতে যুবদলের প্রতেকটি নেতাকর্মী অতিথের ন্যায় সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গনতন্ত্র সর্বোপরি জনগণের ভোটাদিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন রাজপথে থেকে অগ্রণী ভুমিকা রেখেছিলেন ঠিক তেমনি ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে হবে।

প্রস্তুতিমুলক সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত, বিএনপির চেয়াপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য  ও দীর্ঘায়ু কামনা করেছেন। জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের আগামীর কান্ডারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জননেতা কয়ছর এম আহমেদ এর পক্ষ থেকে সকল নেতাকর্মী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।- প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট