1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Jak na online casino zahranicni — zkušenosti, tipy a nejčastější chyby Online zahraniční casino od A do Z: co byste měli vědět, než začnete Jak na zahraniční casino online — zkušenosti, tipy a nejčastější chyby জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত

ঠিকাদারদের কারনে জগন্নাথপুর- শান্তিগঞ্জের সড়কের বেহাল দশা – কয়ছর আহমদ এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য  মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন। সুন্দর জগন্নাথপুর গড়তে যা যা করনীয় তা করতে হবে।  সবাই মিলে সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জ গড়তে চাই। তিনি বলেন,  বর্তমান সরকার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে। জগন্নাথপুর উপজেলার যে সব উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেগুলোর বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে নানা পদক্ষেপ শুরু করেছি। ঠিকাদারদের কারণে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন রাস্তা ঘাটের বেহালদশা বিরাজ করছে। এসব বিষয়ে আমরা কাজ শুরু করেছি।

তিনি  মঙ্গলবার (১৩ মে)  বিকেলে  জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ  ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন  ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় সংসদ সদস্য কয়ছর আহমেদ  বলেন, শিক্ষা, স্বাস্থ্য আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তিনি সাম্প্রতিককালে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা প্রনয়নের বিষয় উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা নির্ভুল হতে হবে।এখানে কোন অনিয়ম স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না। তিনি নতুন করে এ তালিকা প্রনয়নের নির্দেশ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক  কমিটির সদস্য  আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে দুই বান করে ঢেউটিন ও নগদ সাড়ে সাত হাজার টাকা করে প্রদান করা হয়। পরে তিনি উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্প থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট গাছের চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino