1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ: ফলাফল বাতিলের দাবি জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের লাশ উদ্ধার জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide

জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদার ফজলু মিয়ার (৩৫)  নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান খান জানান, রাতের বেলা সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট