1. live@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক সুনু’র উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন শাহ্ ওয়ালিউল্লাহ (রহ.) নূরানী একাডেমী’র তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন জগন্নাথপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (কোনাপাড়া) নিবাসী পরাশ মিয়ার একমাত্র সন্তান এবং উপজেলা ও পৌর ছাত্রদল-যুবদলের সাবেক সক্রিয় নেতা আলী হোসেনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় হবিবপুর কেশবপুর কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হবিবপুর (কিশোরপুর) জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহির সাকির।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে  মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম ফারুকী। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, আলী হোসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন।

দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকায় এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল।

তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অগণিত মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট