1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে বাবার বাড়িতে পুকুরের পানিতে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে চিনু বেগম (২৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চিনু বেগম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিটু মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দুই সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন চিনু বেগম। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান।

স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শাহীন আহমেদ জানান, তার বোন দীর্ঘ দিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino