1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস জগন্নাথপুর ইসলামী ব্যাংকে টাকা উধাওয়ের খবরটি নিছক গুঞ্জন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে গ্রাহককে টাকা ফেরত দিল কর্তৃপক্ষ রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন জগন্নাথপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Mosbet yükle onlayn kazino oynamaq – etibarlı oyun platforması Mostbet Aviator oyunu onlayn kazino oynamaq üçün ən yaxşı platformadır কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 1Win onlayn kazino oynamaq – Rəsmi saytda qeydiyyat və uduşlar সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Zoccer Casino Promo Code: Online-Casino spielen mit Bonus für deutsche Spieler

জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ , সহযোগী দুই যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর ইউনিয়নের হাসান ফাতেহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ফাতেহাপুর গ্রামের ওই কিশোরীর মা প্রবাসে থাকায় সে বাড়িতেই থাকত। ঘটনার দিন রাতে বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে ফেরার পথে একই গ্রামের দানিছ মিয়ার ছেলে সেজু মিয়া (২০) কিশোরীর মুখ চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আলতাব আলীর বসত বাড়ির উত্তর পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এসময় কিশোরী ধর্ষণে সহায়তাকারী রাহিম মিয়া (২২) ও মিতু মিয়াকে চিনে ফেলে। পরদিন সকালে কিশোরীর পিতা বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে বিস্তারিত ঘটনা জানায়। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে সহযোগী রাহিম ও মিতুকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা তৎপরতা শুরু করেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনায় সহযোগিতার অভিযোগে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী সেজু মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট