1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি: দীর্ঘ অভিযানে উদ্ধার ২, ২ জনের সন্ধান মেলেনি লন্ডনে শামীম কোরেশীর সাথে সৈয়দপুরবাসীর মতবিনিময় জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা জগন্নাথপুরে হত্যা মামলার এজাহারনামীয় ৮ আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী

জগন্নাথপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেষ চন্দ্র এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ এবং মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহাব।

সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাম্প্রতিক অকাল বন্যার কারণে হাওরাঞ্চলের বাসিন্দারা চরম সংকটে রয়েছেন। এই পরিস্থিতিতে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। তবে জগন্নাথপুরের বিশেষ পরিস্থিতি বিবেচনা করে আগামী বোরো মৌসুম পর্যন্ত কৃষকদের বিশেষ সহায়তার আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট