1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার  (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কের ইকড়ছই এলাকার লেগুনা স্ট্যান্ডের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোঃ শাহ রিয়ান (১৭)। সে সিলেট জেলার বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার সন্তান । বর্তমানে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকায় জাফর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, রাতে মোটরসাইকেলের জ্বালানি তেল কেনার জন্য বের হয়েছিল রিয়ান। একটি দোকানে তেল না পেয়ে অন্য দোকানে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ ১২-২১৬৮) পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ  জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে  যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন সসংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino