1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ২টায় বিদ্যালয় মিলনায়তনে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। জাতীয় পতাকা উত্তোলন শেষে শতবর্ষ উদযাপনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি   দিলাওর হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য  সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের হৃদয়ের স্পন্দন। এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হতে যাওয়া আমাদের জন্য এক বিশাল গৌরবের বিষয়। কিছুদিনের মধ্যে আরো ব্যাপকভাবে আয়োজন করা হবে। এই উৎসবকে সফল ও প্রাণবন্ত করতে দেশ-বিদেশে থাকা বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একই সমতলে যুক্ত হতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছায়াদ আলী।

সভায় বিদ্যালয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন— প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন সরকার,   প্রাক্তন শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এম এ কাদির, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সানোয়ার হাসান সুনু, সালাহ উদ্দিন ভূঁইয়া, আব্দুল জব্বার, বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রান্তিক দাশ তূর্য।

বক্তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে একটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল উৎসব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino