1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!” জগন্নাথপুরে ‘স্টুডেন্টস কেয়ার’-এর এক যুগ পূর্তি পালিত জগন্নাথপুরে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ১ম বর্ষপূর্তিতে মাসজুড়ে ছাড় জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোনো টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিজের পছন্দমতো নিম্নমানের পোনা মাছ সংগ্রহ করে তিনি তা সোমবার অবমুক্ত করেন।

অনুসন্ধানে জানা যায়, রাজস্ব খাতের এক লাখ টাকা বরাদ্দের পোনা মাছ প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের জন্য ই-টেন্ডারে কয়েকজন ঠিকাদার কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে ই-টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন মৎস্য কর্মকর্তা। পরে তিনি নিজেই পোনা মাছ কিনে অবমুক্ত করেন।

এদিকে পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।

পোনা মাছ অবমুক্ত করার দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার মঈন উদ্দিন, তারেক আহমদ ও জুয়েল আহমদসহ কয়েকজন অভিযোগ করেন, নিয়ম মেনে টেন্ডার ড্রপ করা সত্ত্বেও মৎস্য কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে তা বাতিল করা হয়। কাউকেই স্বাভাবিক নিয়মে টেন্ডার ফেলতে দেওয়া হয়নি এবং মৎস্য কর্মকর্তা আল আমিন নিজের ব্যবস্থাপনায় নিম্নমানের মৃত ও অর্ধমৃত পোনা নিয়ে আসেন। মঈন উদ্দিনসহ দরপত্রে অংশগ্রহণকারীরা জানান, তড়িঘড়ি করে ২৬৭ কেজি পোনা মাছ সরবরাহ ও বিতরণ করার নামে নামমাত্র পোনা অবমুক্ত করে মৎস্য কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এমনকি স্থানীয় সাংবাদিকদের পোনা অবমুক্ত করার খবর পর্যন্ত জানানো হয়নি। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা আল আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি চরম দম্ভোক্তি করে বলেন, “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে! আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।” তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি নিয়ম মেনেই পোনা ছেড়েছি।”

জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ হামজা জানান, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই পোনা কেনা ও বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায়।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে অব্যবস্থাপনা ছিল। এ নিয়ে মৎস্য কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino