1. live@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ৩০ হাফেজকে পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা জগন্নাথপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত জগন্নাথপুরের ৮ ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করল ইসি জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক সুনু’র উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন শাহ্ ওয়ালিউল্লাহ (রহ.) নূরানী একাডেমী’র তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সদ্যসমাপ্ত মে মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা একক মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি গত বছরের মে মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।

এর আগে চলতি বছরের মার্চ মাসে, ঈদুল ফিতরের প্রাক্কালে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, উৎসবকেন্দ্রিক খরচ, পরিবারে অর্থ সহায়তা এবং হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট