1. live@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত জগন্নাথপুরের ৮ ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করল ইসি জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক সুনু’র উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন শাহ্ ওয়ালিউল্লাহ (রহ.) নূরানী একাডেমী’র তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

জগন্নাথপুরের ৮ ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করল ইসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দেশব্যাপী পাঁচ ধাপের ইউপি নির্বাচনের সময়সূচি অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে জগন্নাথপুর উপজেলার যে আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, পাইলগাঁও এবং মীরপুর।

এদিকে সারা দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা ও সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। প্রতিটি ধাপের ভোটগ্রহণের নির্ধারিত সময়ের আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন।

ইসি’র সূত্র আরো জানায় , নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ভোটের তারিখ ঘোষণার পর থেকেই জগন্নাথপুরের  আটটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনার আমেজ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট