1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরে জলাবদ্ধতায় কৃষকের হাহাকার: পানিতে তলিয়ে গেছে অর্ধেকের বেশি ধান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গত দুই দিনের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১২টি হাওরের চিত্র এখন অত্যন্ত নাজুক। বিশেষ করে উপজেলার প্রধান শস্যভান্ডার নলুয়ার হাওরসহ সবকটি হাওরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় অর্ধেকের বেশি ফসল পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে হাওরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার একমাত্র ভরসা হারভেস্টার মেশিনগুলো আর পানিতে নামতে পারছে না। ফলে যান্ত্রিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ২৮ হাজার ৫১০ মেট্রিক টন। ইতিমধ্যে ৫৫ শতাংশ ধান কাটা শেষ হলেও বাকি ৪৫ শতাংশ ধান এখন পানির নিচে। একদিকে মাঠের ফসল তলিয়ে যাচ্ছে, অন্যদিকে মেশিন নামাতে না পারায় হাতে কাটা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র শ্রমিক সংকট। আগে যেখানে শ্রমিকদের মজুরি ছিল ৬০০-৭০০ টাকা, এখন পানির নিচে ধান কাটতে ১ হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। হাওরপাড়ের কৃষকদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে।

নলুয়ার হাওরের কৃষক আরশাদ আলী জানান, ২০ কেদার জমির মধ্যে মাত্র ৩ কেদার কাটতে পেরেছেন। তিনি আক্ষেপ করে বলেন, সরকারিভাবে মেশিনের ভাড়া ১৫০০ টাকা হলেও দালালের খপ্পরে পড়ে ৪ হাজার টাকা দিয়েও এখন মেশিন পাওয়া যাচ্ছে না, কারণ মেশিন এখন পানিতে নামতেই পারছে না। কৃষক আমির হোসেন বলেন, দালালরা ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করছে কিন্তু পানির কারণে মেশিন অকেজো হয়ে বসে আছে। একইভাবে কৃষক দিলোয়ার হোসেন লিলু মিয়া জানান, তার ২০ কেদার জমির মধ্যে ১৫ কেদারই এখন পানির নিচে। অনেক কৃষক ধান কাটার পর বৃষ্টির কারণে তা বাড়িতে নিতে না পারায় মাঠেই ধানে অঙ্কুর গজিয়ে নষ্ট হচ্ছে। কৃষক আকবর হোসেনের মতো অনেকেই এখন সর্বস্বান্ত হওয়ার পথে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান্ত্রিক উপায়ে ধান কাটায় সমস্যা হচ্ছে। কৃষকদের এই দুর্যোগ মোকাবিলায় কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino