1. live@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমির প্রাথমিক বৃত্তি প্রদান ‘বাংলা কিউআর একটি সময়োপযোগী ও সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা’ – জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে দেড় বছরের কারাদণ্ড জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ৩০ হাফেজকে পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা জগন্নাথপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত জগন্নাথপুরের ৮ ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করল ইসি জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুরে মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমির প্রাথমিক বৃত্তি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরের মাঝপাড়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হবিবপুর তালুকদার পরিবারের আয়োজনে সাজেদা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

হবিবপুর গ্রামের প্রবীণ মুরুব্বি আবুল মনসুর সাহাবউদ্দিনের সভাপতিত্বে এবং সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল করিম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, শাহজালাল কলেজের প্রভাষক আবু তাহের রানা এবং ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দেব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন শিক্ষক নুরুল হক, রুহুল আমিন ও শরীফ উল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সবশেষে সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামসুদ্দোহার পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট